১। (১) এই আইন বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের সকল বেসামরিক বিমানঘাঁটি ও বিমানবন্দর, হেলিপোর্ট, বাংলাদেশের সকল নাগরিক, বাংলাদেশে নিবন্ধিত কোন বিমানে আরোহণকৃত ব্যক্তি, উহা যেখানেই অবস্থান করুক না কেন, এবং বাংলাদেশে অবস্থানরত বিমানে আরোহণকৃত ব্যক্তির উপর প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, এই আইনের কোন কিছুই- (ক) বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত কোন বিমান, প্রতিরক্ষা বাহিনীর ব্যবহারের জন্য স্থাপিত বিমানবন্দর বা বিমানঘাঁটি এবং উক্তরুপ বিমান, বিমানবন্দর বা বিমানঘাঁটি পরিচালনাসহ এতদ্সংশ্লিষ্ট কোন কাজে নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে…