৩১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ - (ক) ট্রেজারার, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত একজন ডীন; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন শিক্ষক; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) সরকার কর্তৃক মনোনীত দুইজন পরিকল্পনাবিদ বা অর্থ-বিশারদ; (ছ) মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি, পরিচালক পদমর্যাদার নিম্নে নহে; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) ট্রেজারার কমিটির সভা আহবান…