২১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঙ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদা সম্পন্ন দুইজন প্রতিনিধি; (চ) সরকার কর্তৃক মনোনীত সমধর্মী অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি; (ছ) বিভাগীয় কমিশনার, রাজশাহী; (জ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ; (ঞ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন ডীন; (ট) সিন্ডিকেট কর্তৃক…