১৮। (১) বিশ্ববিদ্যালয় নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অথবা, তদ্কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঙ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (চ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় বা তদ্কর্তৃক মনোনীকত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ছ) মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর; (জ) বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপিত শিক্ষা বোর্ড, বা কারিগরি…