৯। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, ধারা ১১ এর অধীন গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি, মেয়াদ ও শর্তে এবং ফিস আদায় সাপেক্ষে লাইসেন্স ইস্যু করিবে। (২) উপ -ধারা (১) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, সরকার কর্তৃক, বা সরকারি ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে, পরিচালিত বিআরটি নির্মাণ, পরিচালনা বা উন্নয়নের জন্য লাইসেন্সের ক্ষেত্রে লাইসেন্স ফিস এর প্রয়োজন হইবে না।