৬। ভূমি অধিগ্রহণ আইন বা তদ্ধীন প্রণীত বিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা বিধিতে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বিআরটি নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ বা এতদ্সংশ্লিষ্ট উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ধারা ৫ এর বিশেষ বিধান কার্যকর থাকিবে।