৪৩। কোনো লাইসেন্স গ্রহীতা যদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারিগরি মান সম্পর্কিত নির্দেশনা অনুসরণ ব্যতিরেকে বিআরটি নির্মাণ, পরিচালনা, উন্নয়ন রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও উহার অবকাঠামোগত সুবিধাদি বৃদ্ধি করেন এবং বিআরটি বাস পরিচালনা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ২৫(পঁচিশ) লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।