৪২। কোনো ব্যক্তি যদি টিকেট বা বৈধ পাস ব্যতিরেকে বা টিকেট বা বৈধ পাসে উল্লিখিত দূরত্বের অধিক বিআরটি ভ্রমণ করেন অথবা ভাড়া এড়ানোর উদ্দেশ্যে অন্য কোনো কৌশল অবলম্বন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি ভাড়ার অনধিক ৫(পাঁচ) গুণ পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনধিক ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।