৩৯। লাইসেন্স গ্রহীতা কর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তি যদি বিআরটি বাস বা উহার কোনো যন্ত্রপাতি এইরূপে ব্যবহার করেন যাহাতে উক্ত বাস বা যন্ত্রপাতির ক্ষতি হয় বা উহার কোনো যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয় বা হইবার সম্ভাবনা দেখা দেয় এবং তাহার দায়িত্ব পালনকালে এইরূপে বিআরটি বাস ও উহার যন্ত্রপাতি ব্যবহার করেন যাহার ক্ষমতা লাইসেন্স গ্রহীতা তাহাকে প্রদান করেন নাই, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড, বা অনধিক ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।