৩৪। কোনো ব্যক্তি যদি বিআরটি নির্মাণ, উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষনসহ অন্য কোনো কর্মকাণ্ড সম্পাদনের জন্য লাইসেন্স গ্রহীতা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা লাইসেন্স গ্রহীতা কর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তিকে বিআরটি এলাকার পার্শ্ববর্তী ভূমি ও স্থাপনায় যন্ত্রপাতি ও সরঞ্জামসহ প্রবেশে বেআইনীভাবে বাধা প্রদান করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড, বা অনধিক ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।