৩২। কোনো ব্যক্তি যদি কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত বিআরটি নির্মাণ, উন্নয়ন বা পরিচালনা বা বিআরটি সেবা প্রদান করেন বা তদুদ্দেশ্যে কোনো যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।