৩১। (১) বিআরটি বাস দুর্ঘটনায় পতিত হইবার কারণে যদি বিআরটি বাস ও উহার যাত্রী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়, তাহা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সম্পদের মালিক ক্ষতিপূরণের দাবি উত্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা সম্পদের মালিক কর্তৃক ক্ষতিপূরণের দাবি উত্থাপিত হইলে, লাইসেন্স গ্রহীতা, সংশ্লিষ্ট বীমা কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট হইতে ক্ষতিপূরণ আদায়পূর্বক, উক্ত দাবি উত্থাপনের ৯০ (নববই) দিনের মধ্যে, উক্ত ব্যক্তি বা সম্পদের মালিককে প্রদান করিতে বাধ্য থাকিবে।