৩০। (১) বিআরটি পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক লাইসেন্স গ্রহীতাকে বাধ্যতামূলকভাবে বিআরটি বাস, উহাতে যাতায়াতকারী সকল যাত্রী এবং অন্য কোনো ব্যক্তি বা সম্পদের বীমা করিতে হইবে। (২) কোনো দুর্ঘটনা সংগঠিত হইলে লাইসেন্স গ্রহীতা নিজ উদ্যোগে ও দায়িত্বে ক্ষতিপূরণের দাবি উত্থাপনের ৯০ (নববই) দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমা কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট হইতে ক্ষতিপূরণের অর্থ আদায়পূর্বক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা, ক্ষেত্রমত, তাহার পরিবারকে প্রদান করিবে।