২৮। (১) বিআরটি পরিচালনাকালে উহা হইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হইলে লাইসেন্স গ্রহীতা বা তদ্কর্তৃক নিয়োজিত ব্যক্তি আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করণার্থ নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করিবে। (২) লাইসেন্স গ্রহীতা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে উপ-ধারা (১) এর অধীন চিকিৎসা সেবা প্রদান না করিলে উক্ত ব্যক্তি নিজ উদ্যোগে চিকিৎসা গ্রহণ করিতে পারিবেন এবং তদ্সর্ম্পকিত খরচ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি ও পরিমাণে লাইসেন্স গ্রহীতা তাহাকে পরিশোধ করিতে বাধ্য থাকিবে।