২৭। বিআরটি পরিচালনাকালে উহা হইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হন বা আঘাতপ্রাপ্ত হইয়া মারা যান, তাহা হইলে লাইসেন্স গ্রহীতা উক্ত ব্যক্তি বা, ক্ষেত্রমত, তাহার পরিবারকে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও পরিমাণে, ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকিবে।