২৬। (১) লাইসেন্স গ্রহীতা ধারা ২৪ এর উপ-ধারা (৪) এর অধীন প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে, উক্ত আদেশ প্রদানের ৭(সাত) দিনের মধ্যে, আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন। (২) সরকার, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ৫(পাঁচ) সদস্যবিশিষ্ট একটি আপিল কর্তৃপক্ষ গঠন করিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন কোনো আপিল দায়ের হইলে উহা দায়েরের ৩০(ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করিতে হইবে। (৪) আপিল দায়ের ও নিষ্পত্তির পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।