২৫। পরিদর্শক, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিদর্শনের উদ্দেশ্যে, বিআরটি এলাকার কোনো স্থানে প্রবেশ করিলে তাঁহাকে লাইসেন্স গ্রহীতা বা উক্ত স্থানে তদ্কর্তৃক নিয়োজিত যে কোনো ব্যক্তি পরিদর্শকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহসহ অন্যবিধ যুক্তিসংগত সহায়তা প্রদান করিবে।