২৪। (১) পরিদর্শক এই আইনের বিধানাবলী বাস্তবায়ন এবং বিআরটি এর লাইসেন্স, যন্ত্রপাতি ও সরঞ্জামের গুণগতমান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী সেবামান ও তদ্সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে বিআরটি এলাকার যে কোনো স্থানে প্রবেশ করিতে পারিবেন। (২) এই আইনের অধীন পরিদর্শনকালে একজন পরিদর্শক লাইসেন্স গ্রহীতার কোনো রেজিস্টার, নথিপত্র, দলিল-দস্তাবেজ, রিপোর্ট-রিটার্ন ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করিয়া ছায়ালিপি সংগ্রহ করাসহ প্রয়োজনে লাইসেন্স গ্রহীতা বা তদ্কর্তৃক নিয়োজিত যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৩) পরিদর্শক প্রতিটি পরিদর্শন কার্য সম্পন্নের পর এতদ্সম্পর্কে তাঁহার সুপারিশসহ…