২০। (১) কর্তৃপক্ষ, ধারা ১৯ এর অধীন বিআরটি সেবা বাবদ যাত্রী কর্তৃক প্রদেয় ভাড়ার হার নির্ধারণের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে, নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৭(সাত) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করিবে এবং উক্ত কমিটি বিআরটি ভাড়া নির্ধারণ কমিটি নামে অভিহিত হইবে। (২) ভাড়া নির্ধারণ কমিটি বিআরটি পরিচালনা ব্যয় এবং জনসাধারণের আর্থিক সামর্থ বিবেচনাপূর্বক কর্তৃপক্ষের নিকট সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার নির্ধারণের সুপারিশ করিবে। (৩) ভাড়া নির্ধারণ কমিটির সদস্যগণের যোগ্যতা ও ভাড়ার নির্ধারণ পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) ভাড়া নির্ধারণ কমিটি কর্তৃক সুপারিশকৃত ভাড়ার হার চূড়ান্ত অনুমোদনের পর উহা…