১৭। (১) বিআরটি নির্মাণ, পরিচালনা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও উহার অবকাঠামোগত সুবিধাদি এবং বিআরটি বাস পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স গ্রহীতা কর্তৃপক্ষ কর্তৃক, সময় সময়, নির্ধারিত কারিগরি মান সম্পর্কিত নির্দেশনা অনুসরণ করিবে। (২) কর্তৃপক্ষের নিকট হইতে লিখিত অনুমতি গ্রহণ ব্যতীত লাইসেন্স গ্রহীতা উপ-ধারা (১) এর অধীন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কারিগরি মানের কোনোরূপ পরিবর্তন করিতে পারিবে না।