১৬। (১) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সড়ক পথে বিআরটি বাস পরিচালিত হইবে। (২) কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বিআরটি সড়ক পথের সমান্তরালে কোনো সড়ক পথে বিআরটি বাস পরিচালনা করিতে পারিবেন না।