১৫। (১) বিআরটি লেনে বিআরটি বাস ব্যতীত অন্য কোনো ধরনের যানবাহন প্রবেশ করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ প্রয়োজনে, কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, বিআরটি বাস ব্যতীত অন্য কোনো যানবাহন বিআরটি লেনে প্রবেশ করিতে পারিবে।