১৪। লাইসেন্স গ্রহীতা বিআরটি এলাকার যে কোনো স্থানে বিআরটি নির্মাণ, পরিচালনা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ বা উক্ত উদ্দেশ্যে অন্য কোনো স্থাপনা নির্মাণসহ প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে, জরুরি সেবা প্রদানকারী সংস্থার পূর্বানুমোদন ব্যতিরেকে, নাগরিক সুবিধাদি সাময়িক সময়ের জন্য বন্ধ, অপসারণ বা স্থানান্তর করিতে পারিবে না।