১১। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এই আইনের অধীন লাইসেন্স প্রদান ও নবায়নের উদ্দেশ্যে নির্বাহী পরিচালকের নেতৃত্বে কর্তৃপক্ষ ও সরকারের কর্মকর্তাগণের মধ্য হইতে অনূর্ধ্ব ৭(সাত) জন কর্মকর্তা সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করিবে। (২) বাছাই কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, উপ-ধারা (১) এর অধীন গঠিত বাছাই কমিটির সুপারিশ বিবেচনাক্রমে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স ইস্যু, নবায়ন, স্থগিত বা বাতিল করিবে।