১। (১) এই আইন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) এই আইন - (ক) অবিলম্বে প্রাথমিকভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলায় কার্যকর হইবে; এবং (খ) পরবর্তীতে দফা (ক) তে উল্লিখিত জেলা ব্যতীত অন্যান্য জেলায় সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে কার্যকর হইবে।