৮৷ যেক্ষেত্রে বাড়ী ভাড়া দেওয়ার পর বাড়ী-মালিক নিজ খরচে বাড়ীতে প্রয়োজনীয় মেরামতের অন্তর্ভুক্ত নহে এইরূপ কোন সংযোজন, উন্নয়ন অথবা পরিবর্তন করেন অথবা উহাতে ব্যবহারের জন্য কোন আসবাবপত্র সরবরাহ করেন সেক্ষেত্রে উক্ত সংযোজন, উন্নয়ন বা পরিবর্তন বা আসবাবপত্র সরবরাহের বিষয় বিবেচনাক্রমে বাড়ী-মালিক ও ভাড়াটিয়া পরস্পর সম্মত হইয়া অতিরিক্ত ভাড়া নির্ধারণ করিতে পারিবেন এবং উক্ত অতিরিক্ত ভাড়া ভাড়াটিয়া কর্তৃক মানসম্মত ভাড়ার উপর প্রদেয় হইবে৷