৬৷ (১) এই আইনের অধীন কোন তদন্তের উদ্দেশ্যে নিয়ন্ত্রক- (ক) সূর্যোদয় হইতে সূর্যাস্তের মধ্যে যে কোন সময় কোন বাড়ীতে প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে পারিবেন; (খ) তাহার অধীনস্থ কোন কর্মকর্তাকে উক্ত সময়ের মধ্যে কোন বাড়ীতে প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে ক্ষমতা দিতে পারিবেন; (গ) লিখিত আদেশ দ্বারা কোন ব্যক্তিকে উক্ত তদন্তের সহিত সংশ্লিষ্ট কোন খরচের হিসাব, খাজনার দাখিলা বই বা অন্য কোন দলিল আদেশে উল্লিখিত সময় ও স্থানে তাহার পরিদর্শনের জন্য পেশ করার নির্দেশ দিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে কোন বাড়ীতে প্রবেশের ইচ্ছা প্রকাশ না করিয়া কোন ব্যক্তি উক্ত…