৪৷ (১) এই আইনের অধীন নিয়ন্ত্রকের নিকট পেশকৃত প্রত্যেকটি দরখাস্তের শুনানী তিন মাসের মধ্যে সম্পন্ন করিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২১(২) এর অধীন অনুমতি লাভের জন্য পেশকৃত দরখাস্তের শুনানী এক মাসের মধ্যে সম্পন্ন করিতে হইবে৷ (৩) যদি কোন বিশেষ কারণে উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত সময়ের মধ্যে কোন দরখাস্তের শুনানী সম্পন্ন করা সম্ভব না হয়, তাহা হইলে নিয়ন্ত্রক উহার কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত সময়ের পর যতশীঘ্র সম্ভব দরখাস্তের শুনানী সম্পন্ন করিবেন৷ (৪) প্রত্যেক দরখাস্তের শুনানী আরম্ভ হইলে উহা ক্রমাগতভাবে চালাইয়া যাইতে হইবে, তবে কোন বিশেষ কারণে উহা সম্ভব না হইলে, উহার কারণ…