৩৫৷ Premises Rent Control Ordinance, 1986 (XXII of 1986) অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লেখিত, এর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও- (ক) উক্ত Ordinance এর অধীন প্রণীত বা প্রণীত বলিয়া গণ্য সকল বিধি, এই অধ্যাদেশের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এবং রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত Ordinance এর কোন বিধানের অধীন প্রদত্ত বা প্রদত্ত বলিয়া গণ্য কোন আদেশ বা নিয়োগ বা কৃত বা কৃত বলিয়া গণ্য কোন কিছু বা গৃহীত বা গৃহীত বলিয়া গণ্য কোন ব্যবস্থা বা শুরু হওয়া বা শুরু হওয়া বলিয়া গণ্য কোন কার্যধারা, এই আইনের বিধানাবলীর সহিত…