৩৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান থাকিতে পারিবে, যথা :- (ক) বাড়ী-মালিক কর্তৃক ধারা ১৯ এর অধীন জমাকৃত ভাড়া উঠানোর পদ্ধতি; (খ) ধারা ২৯ এ উল্লেখিত অর্থ দণ্ড আদায়ের পদ্ধতি; (গ) এই আইনের অধীন কোন তদন্তে নিয়ন্ত্রক, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সাব-জজ কর্তৃক অনুসরণীয় পদ্ধতি; (ঘ) ধারা ৩০(৫) এ উল্লেখিত আদেশ পুনর্বিবেচনার পদ্ধতি; (ঙ) এই আইনের অধীন ইস্যুকৃত নোটিশ জারী করার পদ্ধতি; (চ) খরচ ও ফিস ধার্যকরণ, প্রেরণকরণ…