৩১৷ এই আইনের অধীন প্রদত্ত নিয়ন্ত্রকের কোন আদেশের দ্বারা প্রভাবিত কোন ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদানে নিয়ন্ত্রক কর্তৃক নির্ভুল বলিয়া সত্যায়িত তাহার আদেশের অনুলিপি পাইবার অধিকারী হইবেন এবং উক্তরূপ অনুলিপি কোন আদালতে নিয়ন্ত্রকের আদেশ প্রমাণের জন্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে৷