৩০৷ (১) নিয়ন্ত্রকের আদেশের দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি, উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে যে বাড়ী সম্পর্কে আদেশটি প্রদান করা হইয়াছে উহা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা জজের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপীল দায়ের করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, উক্ত সময় গণনায় আদেশ প্রদানের দিন এবং আদেশটির সত্যায়িত নকল নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় বাদ যাইবে৷ (২) কোন জেলা জজ উপ-ধারা (১) এর অধীন তাহার নিকট দায়েরকৃত কোন আপীল নিষ্পত্তির জন্য কোন অতিরিক্ত জেলা জজ বা সাব-জজের নিকট হস্তান্তর করিতে পারিবেন, এবং অনুরূপভাবে হস্তান্তরকৃত কোন আপীল প্রত্যাহার করিয়া তিনি উহা স্বয়ং নিষ্পত্তি…