২৫৷ যদি কোন ভাড়াটিয়া ধারা ১৯ এর অধীন ভাড়া জমা করার সময় ইচ্ছাকৃতভাবে বাড়ী-মালিকের নাম বা ঠিকানা ভুল দিয়া থাকেন, তাহা হইলে তিনি, বাড়ী-মালিকের অভিযোগের ভিত্তিতে, পাঁচশত টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷