২৪৷ যেক্ষেত্রে ধারা ১৮ এর অধীন কোন বাড়ীর দখল উদ্ধারের জন্য কোন আদেশ বা ডিক্রি প্রদান নিষিদ্ধ সেক্ষেত্রে যদি কোন ব্যক্তি, বাড়ী মেরামত করার বা পৌর কর্তৃপক্ষের নির্দেশ পালনের প্রয়োজন ব্যতীত অন্য কোন কারণে, ইচ্ছাকৃতভাবে বাড়ীর সহিত সংযুক্ত কোন সুখাধিকারে বিঘ্ন ঘটান অথবা উহার সহিত স্থায়ীভাবে ব্যবহারযোগ্য কোন জিনিস অপসারণ, ধ্বংস বা অব্যবহারযোগ্য করেন বা ভাড়ার শর্তাধীন কোন সরবরাহ বা সুবিধা বন্ধ করিয়া দেন তাহা হইলে তিনি সংক্ষুব্ধ পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রথমবারের অপরাধের জন্য পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং পরবর্তী প্রত্যেক বারের অপরাধের জন্য এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয়…