২২৷ ধারা ২১এ যাহা কিছুই থাকুক না কেন, যদি ডেপুটি কমিশনার এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন বাড়ীর ক্রমাবনতি রোধ করার জন্য উহার মেরামত প্রয়োজন, তাহা হইলে তিনি স্বীয় উদ্যোগে উক্ত মেরামত করাইতে পারিবেন এবং উক্ত মেরামতের সম্পূর্ণ খরচ বাড়ী-মালিককে প্রদেয় ভাড়া হইতে এর অধীনে ক্রোক করিয়া আদায় করিতে পারিবেন৷