২১৷ (১) কোন বাড়ী-মালিক তাঁহার ভাড়া দেওয়া কোন বাড়ী মেরামত করিতে বাধ্য থাকিলে বা পানি বা বিদ্যুত্ সরবরাহ বা পয়ঃপ্রণালী নিষ্কাশন বা লিফট ব্যবস্থাসহ কোন অত্যাবশ্যকীয় সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য ভাড়ার শর্ত বা স্থানীয় প্রথা অনুযায়ী বাধ্য থাকিলে এবং তজ্জন্য ভাড়াটিয়া নিয়ন্ত্রকের নিকট দরখাস্ত করিলে, নিয়ন্ত্রক ভাড়ী-মালিককে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নোটিশ প্রদান করিয়া উক্ত মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশ দিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারীর ত্রিশ দিনের মধ্যে যদি বাড়ী-মালিক উক্তরূপ মেরামত বা রক্ষণাবেক্ষণ করিতে ব্যর্থ হন বা অবহেলা করেন তাহা হইলে ভাড়াটিয়া উক্ত মেরামত বা…