২০৷ যদি কোন বাড়ী-মালিক ধারা ১৮(৫) বা ১৯(৬) এর অধীন ডাক যোগে প্রেরিত কোন ভাড়া গ্রহণ করেন অথবা ১৯ এর অধীন জমাকৃত কোন ভাড়া উঠাইয়া নেন, তাহা হইলে উক্তরূপ গ্রহণ বা উঠাইয়া নেওয়া কোন অবস্থাতেই তাহার বিরুদ্ধে এই মর্মে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হইবে না, যে তিনি মনি-অর্ডার ফরমে বা ভাড়া জমা করার দরখাস্তে উল্লিখিত বিবরণ সঠিক বলিয়া স্বীকার করিয়াছেন অথবা তিনি তত্কর্তৃক ভাড়াটিয়াকে প্রদত্ত বাড়ী খালি করার নোটিশ প্রত্যাহার করিয়াছেন৷