২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “নিয়ন্ত্রক” অর্থ ধারা ৩(১) এর অধীন নিযুক্ত কোন নিয়ন্ত্রক, এবং ধারা ৩(২) এর অধীন নিযুক্ত কোন অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রকও ইহার অন্তর্ভুক্ত হইবে; (খ) “বাড়ী-মালিক” অর্থ কোন ব্যক্তি যিনি আপাততঃ নিজের বা অন্য কোন ব্যক্তির পক্ষে বা অন্য কোন ব্যক্তির উপকারার্থ বা কোন ব্যক্তির ট্রাষ্টি, বা রিসিভার হিসাবে কোন বাড়ীর ভাড়া পান বা পাইবার অধিকারী হন, বা যিনি বাড়ীটি ভাড়া দেওয়া হইলে উক্তরূপ ভাড়া পাইতেন বা ভাড়া পাইবার অধিকারী হইতেন এবং Code of Civil Procedure, 1908 (V of 1908) এ সংজ্ঞায়িত কোন আইনগত প্রতিনিধি (Legal representative) উপ-ভাড়া…