১৯৷ (১) যেক্ষেত্রে কোন বাড়ী-মালিক ভাড়াটিয়া কর্তৃক ডাক মনি অর্ডার যোগে প্রেরিত ধারা ১৮ এ উল্লিখিত কোন ভাড়া গ্রহণ করিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে- (ক) ডাক কর্তৃপক্ষ কর্তৃক অবিলিকৃত বলিয়া উক্ত ভাড়া যে তারিখে ভাড়াটিয়ার নিকট ফেরত্ দেওয়া হয় সেই তারিখ হইতে পনর দিনের মধ্যে ভাড়াটিয়া উহা জমা দিতে পারিবেন; এবং (খ) বাড়ীর পরবর্তী সময়ের প্রাপ্য ভাড়া গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করিয়া বাড়ী-মালিক লিখিত নোটিশ দ্বারা তাহাকে অবহিত না করিলে, ভাড়াটিয়া পরবর্তী সময়ের ভাড়াও উহা প্রদেয় হইবার তারিখের পনের দিনের মধ্যে বা ধারা ১৮(৫) এর অধীন যে তারিখে উহা প্রদেয় হয় সেই তারিখ অতিবাহিত হইবার পনর দিনের মধ্যে, ডাক মনি অর্ডার…