১৮৷ (১) Transfer of Property Act, 1882 (IV of 1882) অথবা Contract Act, 1872 (IX of 1872) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ভাড়াটিয়া এই আইনের অধীন অনুমোদনযোগ্য ভাড়া যতদিন পর্যন্ত পূর্ণমাত্রায় আদায় করিবেন এবং ভাড়ার শর্তাদি পূরণ করিবেন ততদিন পর্যন্ত বাড়ী-মালিকের অনুকূলে বাড়ীর দখল পুনরুদ্ধারের জন্য কোন আদেশ বা ডিক্রি প্রদান করা যাইবে না : তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে- (ক) ভাড়াটিয়া Transfer of Property Act, 1882 (IV of 1882) এর section 108 এর clause (m), clause (c) বা clause (p) এর বিধানের পরিপন্থী কোন কাজ করেন; বা (খ) ভিন্নরূপ কোন চুক্তির অবর্তমানে, ভাড়াটিয়া, বাড়ী-মালিকের লিখিত সম্মতি ব্যতিরেকে,…