১৬৷ (১) যেক্ষেত্রে ধারা ১৫ এর অধীন মানসম্মত ভাড়া নির্ধারণকালে দরখাস্ত পেশ করার সময়ে প্রদেয় ভাড়া বৃদ্ধি বা হ্রাস করা হয় সেক্ষেত্রে দরখাস্ত পেশের তারিখের অব্যবহিত পরের মাস হইতে মানসম্মত ভাড়া প্রদেয় হইবে৷ (২) মানসম্মত ভাড়া, বাড়ী-মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে, প্রতি দুই বত্সর পর নিয়ন্ত্রক কর্তৃক ধারা ১৫ এর বিধান অনুযায়ী পুনঃ নির্ধারণ করা যাইবে৷