১৪৷ (১) যে ক্ষেত্রে কোন বাড়ীর- (ক) ভাড়া বাবদ এমন কোন অর্থ প্রদান বা জমা করা হয় যাহা এই আইনের বিধান অনুযায়ী অনাদায়যোগ্য, অথবা (খ) প্রিমিয়াম, সালামী, জামানত বা অনুরূপ কোন অর্থ বা অগ্রিম ভাড়া বাবদ এমন কোন অর্থ প্রদান বা জমা করা হয় যাহা এই আইনের বিধান অনুুযায়ী দাবী করা বা গ্রহণ করা নিষিদ্ধ, সেক্ষেত্রে নিয়ন্ত্রক উক্ত অর্থ প্রদান বা জমা করার তারিখ হইতে ছয় মাসের মধ্যে, অর্থ প্রদানকারী বা জমাকারীর আবেদনক্রমে, যে বাড়ী-মালিক উক্ত অর্থ গ্রহণ করিয়াছেন বা যাহার নামে উক্ত অর্থ জমা করা হইয়াছে তাহাকে উক্ত অর্থ ফেরত্ দেওয়ার জন্য বা উহা প্রদানকারী বা জমাকারীর ইচ্ছানুযায়ী উহা অন্য কোনভাবে সমন্বয় করিবার জন্য…