১১৷ ধারা ১০ এ যাহা কিছুই থাকুক না কেন, যদি নির্মাণ অথবা পুনঃ নির্মাণের দ্বারা উন্নয়নের উদ্দেশ্যে কোন বাড়ী অন্যুন বিশ বত্সর মেয়াদের জন্য ভাড়া দেওয়া হয় এবং যদি উক্ত মেয়াদ উহা শুরু হইবার তারিখ হইতে দশ বত্সরের মধ্যে বাড়ী-মালিকের ইচ্ছানুযায়ী বাতিলযোগ্য না হয়, তাহা হইলে বাড়ী-মালিক ভাড়ার অতিরিক্ত হিসাবে কোন প্রিমিয়াম, সালামী, জামানত অথবা অনুরূপ কোন অর্থ গ্রহণ করিতে পারিবেন৷