১৷ (১) এই আইন বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷ (২) ধারা ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ দোসরা জানুয়ারী, ১৯৯১ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং অবশিষ্ট ধারাগুলি যে সকল এলাকায় Premises Rent Control Ordinance, 1986 (XXII of 1986) ২৬শে মার্চ, ১৯৮৯ তারিখে বলবত্ ছিল সে সকল এলাকায় ২৭শে মার্চ, ১৯৮৯ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে : তবে শর্ত থাকে যে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অন্য কোন এলাকায় এই আইন বা উহার অংশবিশেষ প্রজ্ঞাপনে নির্ধারিত তারিখ হইতে বলবত্ করার নির্দেশ দিতে পারিবে, এবং অনুরূপ প্রজ্ঞাপন দ্বারা এই আইন বা উহার কোন অংশবিশেষ প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখ হইতে কোন…