৭। (১) সরকার কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স ধারা ৫ এর অধীন বাতিল করিলে উক্তরূপ বাতিল আদেশের ৩০ (ত্রিশ) দিন পর স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, লাইসেন্স বাতিলকৃত বাণিজ্য সংগঠনের নাম জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করিবে।