৬। (১) কোনো নিগমিত বাণিজ্য সংগঠন- (ক) নিগমিত হইবার অনধিক ৬ (ছয়) মাসের মধ্যে উহার কোনো কার্যালয় স্থাপন করিতে না পারিলে; বা (খ) একাদিক্রমে ২ (দুই) বৎসর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করিতে ব্যর্থ হইলে; বা (গ) একাদিক্রমে ২ (দুই) বৎসর মহাপরিচালক বরাবর অডিট রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট ও রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হইলে; উক্ত মেয়াদ অবসানে অথবা বিধিতে উল্লিখিত অন্য কোনো কারণে ও পদ্ধতিতে মহাপরিচালক উপযুক্ত কারণ দর্শানোর সুযোগ প্রদানপূর্বক উক্ত বাণিজ্য সংগঠনকে সুপ্ত বাণিজ্য সংগঠন বলিয়া ঘোষণা করিতে পারিবেন। (২) মহাপরিচালক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে কোনো বাণিজ্য সংগঠনকে সংশোধনের সুযোগ প্রদান…