৫। (১) সরকার, যে কোনো সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্য সংগঠন বা ফেডারেশনের আবেদন বা অভিযোগের প্রেক্ষিতে অথবা স্ব-প্রণোদিত হইয়া শুনানির সুযোগ প্রদানপূর্বক কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করিতে পারিবে, যদি উক্ত বাণিজ্য সংগঠন- (ক) ধারা ৩ এর উপ-ধারা (৪) ও (৮) এর বিধান প্রতিপালনে ব্যর্থ হয়; (খ) ধারা ৪ এর উপ-ধারা (১) এ প্রদত্ত সময়সীমার মধ্যে নিবন্ধনে ব্যর্থ হয় অথবা লাইসেন্সে প্রদত্ত অন্য কোনো শর্ত লঙ্ঘন করিয়া থাকে; (গ) উহার সংঘস্মারকের উদ্দেশ্য বহির্ভূত কোনো কাজে লিপ্ত হইয়া থাকে; (ঘ) ধারা ১২ এর উপ-ধারা (২) এর বিধান লঙ্ঘন করিয়া থাকে; (ঙ) ধারা ৮ এর উপ-ধারা (১) এর…