৩২। (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে, Trade Organisations Ordinance, 1961 (Ordinance No. XLV of 1961), অতঃপর রহিত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত Ordinance এর অধীন- (ক) লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্য সংগঠন এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত বলিয়া গণ্য হইবে এবং উক্ত বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ ও প্রশাসক এই আইন বা তদধীন প্রণীত কোনো বিধিমালার কোনো বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে, উহার মেয়াদকালের জন্য বহাল থাকিবে এবং দায়িত্ব পালন করিবে; (খ) প্রণীত কোনো বিধি, জারীকৃত কোনো প্রজ্ঞাপন ও প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশ এই…