৩। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সংগঠন, বাণিজ্য সংগঠন হিসাবে কার্য পরিচালনা করিতে পারিবে না যতক্ষণ না উহা সরকারের নিকট হইতে লাইসেন্স প্রাপ্ত হয়। (২) কোনো বাণিজ্য সংগঠনকে লাইসেন্স প্রদান করা হইবে না, যদি না উহা- (ক) দফা (খ), (গ), (ঘ), (ঙ), (জ), (ঝ) ও (ঞ) তে বর্ণিত বাণিজ্য সংগঠনমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত চেম্বারসমূহ এবং সমগ্র বাংলাদেশভিত্তিক সমিতিসমূহের ‘ফেডারেশন’ হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক বাণিজ্য সংগঠনকে প্রদান করা হইবে না; (খ) সমগ্র বাংলাদেশভিত্তিক গঠিত শিল্পখাতসমূহের চেম্বার অব কমার্স…