২৯। (১)Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন,- (ক) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না; (খ) এই আইনের অধীন অপরাধসমূহ এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে; এবং (গ) ধারা ২৭ এ উল্লিখিত সীমার যেকোনো পরিমাণের অর্থদন্ড আরোপের ক্ষমতা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের থাকিবে। (২) এই আইনের অধীন অপরাধসমূহ অ-আমলযোগ্য, আপোষযোগ্য ও জামিনযোগ্য হইবে।